ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিরপুর ডিওএইচএস থেকে অবসরপ্রাপ্ত উইং কমান্ডারের স্ত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

রাজধানীতে বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী খুন হয়েছেন। মিরপুর ডিওএইচএস এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেছেন, রোববার দুপুরে ডিওএইচএস এর ১০ নম্বর সড়কের ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, বিষয়টি ‘গুরুত্বের সাথে নিয়ে’ তদন্ত করছেন তারা।নিহত ফারাহ দীবার বয়স ষাট বছরের বেশি। তার স্বামী কাজী আব্দুল মতিন বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার।


পল্লবী জোনের সহকারী কমিশনার পহন চাকমা বলেন, দেখে মনে হয়েছে, আজ সকালের দিকে ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে আমরা দুপুরের দিকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ঘটনার সময় ফারাহ দীবা বাসায় একাই ছিলেন। দুপুরে তার মেয়ে বাসায় এসে মায়ের লাশ দেখে পুলিশে খবর দেন। বাসা থেকে বেশ কিছু মালামাল লুট হয়েছে বলেও পরিবারের সদস্যরা পুলিশের কাছে দাবি করেছেন।


পহন চাকমা বলেন, হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলছে। শিগগির প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে পারব।

ads
ads
ads

Our Facebook Page

↑